দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬-২৭ অর্থবছরের ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ খাত থেকে বগুড়া সদর উপজেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী নারী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি গ্রাম পুলিশের মাঝে পোশাক-সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে উৎসাহিত করছেন। আগামীর নেতৃত্ব দেবে এমন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বগুড়া সদরের সব বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ।
এ সময় গরিব ও মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী নারী এবং হতদরিদ্রদের মাঝে ১০২টি বাইসাইকেল, ২৪টি হুইলচেয়ার ও ৪৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি গ্রাম পুলিশের মাঝে পোশাক-সামগ্রী বিতরণ করা হয়।
যে আই